প্রতিদিনের বাছাইকৃত সব চাকরির খবর ২০২২ এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আজকের চাকরির খবর, এ সপ্তাহের চাকরির খবর থাকছে, সরকারি চাকরির খবর, পত্রিকার নিয়োগ সার্কুলার সহ নতুন সকল চাকরির সংবাদ। দেশ বিদেশের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের সাইট ভিজিট করুন।

Full width home advertisement

Post Page Advertisement [Top]



মুন্সিগঞ্জে করোনা পরিস্থিতি ভয়াংকর রূপ নিচ্ছে। এ জেলায় করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

আজ বুধবার বেলা একটার দিকে মুন্সিগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ নতুন করে সাতজন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন

তিনি জানান, ৪ মে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের ল্যাবরেটরিতে করোনা শনাক্তের পরীক্ষার জন্য ৭২ জনের নমুনা পাঠানো হয়। সেখান থেকে পাঠানো প্রতিবেদনে ৭ জনের করোনা ‘পজিটিভ’ উল্লেখ করা হয়েছে।

সিভিল সার্জন মনে করেন, করোনার পরীক্ষা বেশি করা গেলে এবং নিয়মিত ফলাফল পেলে রোগীদের সম্পর্কে বেশি ধারণা পাওয়া যাবে। সে ক্ষেত্রে মানুষকে সাবধান থাকতে হবে। এ জন্য মুন্সিগঞ্জে সরকারি অথবা বেসরকারিভাবে নমুনা পরীক্ষার ব্যবস্থা করতে পারলে সবচেয়ে ভালো হতো।

সিভিল সার্জন বলেন, নমুনার ফলাফল আসতে দেরি হচ্ছে। নতুন রোগীরা লক্ষণ ছাড়াই আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া করোনার উপসর্গ লুকিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। এ কারণে মুন্সিগঞ্জে অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। পুরোনোদের সংস্পর্শে এসে নতুন রোগীরা আক্রান্ত হচ্ছেন। দিন দিন করোনার আরও নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে। নমুনা দেওয়ার পাশাপাশি আইসোলেশনে থাকতে হবে। রোগীর স্বজনদেরও সচেতন হতে হবে।


স্বাস্থ্য বিভাগ সূত্রে থেকে জানা গেছে, আজ ৮২ জনসহ জেলার মোট ১ হাজার ২০৫ জনের নমুনা ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। ইতিমধ্যে ৯৪০ জনের নমুনার ফল পাওয়া গেছে। এ পর্যন্ত সদর উপজেলায় ৮৭ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ১২, সিরাজদিখান উপজেলায় ৪৪, শ্রীনগর উপজেলায় ২৫ জন, লৌহজং উপজেলায় ১৭ জন এবং গজারিয়া উপজেলায় ১৯ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে সদরে পাঁচজন, টঙ্গিবাড়ীতে দুজন ও শ্রীনগর উপজেলায় একজন করোনা শনাক্ত হওয়ার আগেই মারা যান। তবে লৌহজং উপজেলায় দুজন করোনা নিয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

No comments:

Post a Comment

Advertisement