প্রতিদিনের বাছাইকৃত সব চাকরির খবর ২০২২ এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আজকের চাকরির খবর, এ সপ্তাহের চাকরির খবর থাকছে, সরকারি চাকরির খবর, পত্রিকার নিয়োগ সার্কুলার সহ নতুন সকল চাকরির সংবাদ। দেশ বিদেশের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের সাইট ভিজিট করুন।

Full width home advertisement

Post Page Advertisement [Top]




শুধু ক্রিকেটার হিসেবেই মাশরাফি বিন মুর্তজা নিজ এলাকা নড়াইলের মানুষের সেবায় এগিয়ে এসেছেন অনেকবার। বর্তমানে তিনি নড়াইল-২ আসনে সংসদ সদস্য।

নিজ উদ্যোগে করোনাভাইরাস রোগীদের চিকিৎসার্থে মাশরাফি চালু করছেন অ্যাম্বুলেন্স সেবা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি এবার মানুষের সেবায় নিজেকে রীতিমত উজাড় করে দিচ্ছেন।


করোনাভাইরাস ছোঁয়াচে রোগ হওয়ায় আতঙ্কিত অনেকেই রোগীর শুশ্রূষায় অপারগ। এমনকি হাসপাতালে যেতেও অনেক রোগীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আগের মত পাওয়া যাচ্ছে না অ্যাম্বুলেন্স সেবাও। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কাও রয়েছে।

এছাড়া পূর্ব ঘোষণা অনুযায়ী অস্থায়ী হাসপাতালের মাধ্যমে সেবা নিতে পারবেন সাধারণ রোগীরাও।
শুধু তাই নয়, করোনাভাইরাসের সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতালেও যুক্ত করা হচ্ছে অতিরিক্ত সংখ্যক চিকিৎসকদের।

করোনাভাইরাস মোকাবেলায় ইতোমধ্যে নিজ এলাকায় ৫০০ পিপিই বা পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট দিয়েছেন মাশরাফি, যার অর্থায়ন করেছেন নিজেই।



পাশাপাশি নিজস্ব অর্থায়নে নড়াইলের ১২০০ দুস্থ ও অসহায় পরিবারকে পৌঁছে দিয়েছেন খাদ্য সহায়তা। মাশরাফির এসব কার্যক্রমে ভূমিকা রাখছে তারই গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

তবে নড়াইলে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে বা সংক্রমণের সন্দেহ হলে তাদের সেবা দিবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স। রোগী বহনের কাজে বিনামূল্যে ব্যবহার করা যাবে মাশরাফির উদ্যোগে চালু হওয়া এই অ্যাম্বুলেন্সটি।

No comments:

Post a Comment

Advertisement